আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ডিরেক্টরস গিল্ড’র নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন

  • In বিনোদন, শিল্প-সাহিত্য
  • পোস্ট টাইমঃ ২১ মার্চ ২০২৩ @ ০৭:০৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ মার্চ ২০২৩@০৮:১৯ অপরাহ্ণ
ডিরেক্টরস গিল্ড’র নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন

শপথ নিল টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নব-নির্বাচিত কমিটি। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তারা।

এর আগে গেল ১০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের ২০২৩-২৫ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি অনন্ত হিরা ও দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম কামরুজ্জামান সাগর।
এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান।
সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ-বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।
নির্বাচিত সাতজন কার্যনির্বাহী সদস্য হলেন এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ