আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা ও শি জিনপিং

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৩ আগস্ট ২০২৩ @ ১১:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ আগস্ট ২০২৩@১২:১০ পূর্বাহ্ণ
দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা ও শি জিনপিং

।।নিজস্ব প্রতিবেদক।।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক শুরু হয়। ২২-২৪ আগস্ট চলমান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট জোহানেসবার্গে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আগামীকাল ২৪ আগস্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ফ্রেন্ডস অফ ব্রিকস লিডারস ডায়ালগে (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়লগ) ‘ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হিসেবে বক্তব্য রাখবেন।

চীনের প্রেসিডেন্ট সোমবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিয়োম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে যোগদান করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ