আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: স্বাস্থ্যমন্ত্রী

  • In জাতীয়, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২৩ আগস্ট ২০২৩ @ ০৮:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ আগস্ট ২০২৩@০৮:৫৯ অপরাহ্ণ
ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: স্বাস্থ্যমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দেবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিশ্ব ব্যাংক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মশা নিয়ন্ত্রণে এই অর্থায়ন করবে।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের কাছ থেকে আগামী পাঁচ বছরে স্বাস্থ্য সেবা খাতে পর্যায়ক্রমে ৫ বিলিয়ন ডলার সহায়তা পাব বলে আশা করছি, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়তা করবে। টিকা তৈরির যে কারখানা স্থাপন করা হচ্ছে সেখানেও তারা ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গাদের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা নিশ্চিত করেছে, যা অবকাঠামো ও সেবার মান বাড়াতে খরচ করা হবে।
ডেঙ্গু সংক্রমণ না কমার পেছনে মশা নিধনে ব্যর্থতাকে দায়ী করে জাহিদ মালেক বলেন, আমরা যতই রোগীদের চিকিৎসা সেবা দিই না কেন, মশা না কমলে দেশে ডেঙ্গু রোগীও কমবে না। আশপাশের দেশ থেকে বাংলাদেশে পরিস্থিতি খারাপ। সবাইকে যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে- এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেবা দিচ্ছে, সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট, কোনো কমপ্লেন নেই।সেবা যতটুকু দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। পাঁচশ মানুষ মারা গেছেন, এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অর্থাৎ মশা নিয়ন্ত্রণে আসেনি বিধায় এই পাঁচশ লোক মৃত্যুবরণ করেছে। এক লাখ লোক আক্রান্ত হয়েছে। কাজেই এডিস মশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

জাহিদ মালেক বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় স্প্রে করা প্রয়োজন। সেই স্প্রেটা আরও জোরদার করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় এই কাজটি আরও জোরদার করতে হবে, তারা যেন সঠিক ওষুধ ব্যবহার করে। ভেজাল ওষুধ যাতে ব্যবহার না করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ