কাহালু (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ শে আগষ্ট বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনাকে নৃশংস হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ সোমবার বিকেলে কাহালুর ঐতিহাসিক রেলওয়ে বটতলায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান।
উক্ত আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মোঃ শফিকুল ইসলাম (শফিক), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনসুর রহমান তানসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মোঃ শাহিন ইসলাম , নারহট্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নারহট্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন তালুকদার বেলাল, কালাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজাহার আলী, বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান( রুমি), দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কালাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মুনসুর রহমান, মুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল- আমিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শ্রীঃ রঞ্জন কুমার সরকার,উপজেলা তাতী লীগের সভাপতি মোঃ শাহিন ফকির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাজেদুর রহমান খোকন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ সৌগীর আহমেদ রিতু ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির উচ্ছ্বাস, কাহালু সরকারি ডিগ্রি কলেজের ছাত্র লীগের সভাপতি মোঃ গোলাম আজম সুমন, কাহালু সরকারি ডিগ্রি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ তাহসিন হাসান সুইম প্রমুখ।
উল্লেখ্য আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।






















