জে,এইচ জনি
স্টাফ রিপোর্টার।।
বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা। সোমবার ( ২১ আগস্ট ) বিকেল ৪ টায় জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির। জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান, অ্যাডঃ মতিয়ার রহমান,নজরুল হক পাটোয়ারী ভোলা,সহসভাপতি জেলা আওয়ামী লীগ,অ্যাডঃ আশরাফ হোসেন বাদল,যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা আওয়ামী লীগ,গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা আওয়ামী লীগ,সাখাওয়াত হোসেন সুমন খান,যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ,কামরুজ্জামান সুজন,চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ,শফিকুল ইসলাম, সভাপতি,সদর থানা আওয়ামী যুবলীগ,হাফিজুল ইসলাম বিটু, সাধারণ সম্পাদক, সদর থানা আওয়ামী যুবলীগ,আলমগীর হোসেন, সভাপতি, পৌর যুবলীগ,লেলিন কাজী,পৌর যুবলীগ সহ সকল অসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করার পর মাস্টারমাইন্ড জিয়াউর রহমান সেসব খুনীদের পুরষ্কৃত করেন। যা আমাদের বাঙালি জাতির জন্য অনেক লজ্জার ও কলঙ্কের বিষয়। বক্তারা আরো বলেন, এদেশে আমরা যাতে লাল সবুজের পতাকা না উড়াতে পারি সেসব ষড়যন্ত্রে লিপ্ত থাকতেন মোশতাক বাহিনীরা। এসবের ধারাবাহিকতায় সেই কুচক্রীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে। আজ আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা।





















