আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পিকনিকের বাস খাদে পড়ে বরগুনায় নিহত ১ আহত ২৫

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ আগস্ট ২০২৩ @ ০২:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ আগস্ট ২০২৩@০৩:৩৯ অপরাহ্ণ
পিকনিকের বাস খাদে পড়ে বরগুনায় নিহত ১ আহত ২৫

।।নিজস্ব প্রতিবেদক।।

বরগুনা জেলার আমতলী-কুয়াকাটা সড়কের ঘটখালিতে শুক্রবার সকাল ৫টা ৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটাগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইসলাম (৫২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন, আমতলীর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। একমধ্যে একজন নিহত হন। বাকিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে আনার পথে তিনি মারা যান বলে হাসপাতালের আরএমও ডা. ইরাম আহমেদ জানান। বাসের যাত্রীদের মধ্যে- পারুল (৫০), মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭), সৈকত (২৬), হাবিবা (১৮), দিনা (৫৫), মাহবুবা(৩০), পপি (৩০) সহ মোট ২৫ জন আহত হয়েছেন।

ওসি জানান, নিহত ইসলাম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পেরচক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে। বাসের চালক ও সহকারি পলাতক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ