মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।
আজ (১৮আগস্ট) শুক্রবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির গণমিছিল বিকাল ৪টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হবে। গণমিছিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ খুলনা, ঢাকাসহ ১৩ সাংগঠনিক মহানগরে গণমিছিল করবে বিএনপি।
বেলা ৩টা থেকে একযোগে সব মহানগরে এ কর্মসূচি শুরু করবে দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মহানগরে কেন্দ্রীয় একজন সিনিয়র নেতা ছাড়াও নির্বাহী কমিটির সম্পাদক, সহসম্পাদক ও নির্বাহী সদস্যরাও অংশ নেবেন। তাদের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।
সব পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিএনপি। এজন্য কেন্দ্র থেকে মনিটরিং করা হবে। একদফা দাবিতে আজ রাজধানীতে গণমিছিল করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ (দুই অংশ), গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
প্রথমবারের মতো যুগপৎ এ কর্মসূচিতে অংশ নেবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এছাড়া একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)।






















