আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর জনসভায় পানি বিতরণ করবে জাতীয় পার্টি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ আগস্ট ২০২৩ @ ১১:১০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ আগস্ট ২০২৩@১১:৪২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর জনসভায় পানি বিতরণ করবে জাতীয় পার্টি

।।স্টাফ রিপোর্টার।।

বধূবরণে আয়োজনের বিন্দুমাত্র কমতি নেই কোথাও। উজ্জ্বীবিত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাসের ঢেউ বইছে। জনসভা আওয়ামী লীগের হলেও মাঠে আসা নেতাকর্মীদের পিপাসা মেটাতে পানির বোতল হাতে মাঠে থাকবে জাতীয় পার্টির নেতাকর্মীরা । এরইমধ্যে ২ লাখ ২৫ হাজার আধা লিটার পানির বোতল সরবরাহ করেছে দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে রংপুর জিলা স্কুল মাঠে। সেই সভায় বুধবার (২ আগস্ট) যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজক কমিটির দাবি জনসভা জনসমুদ্রে রূপ নেবে, সেই সাথে এই সভাস্থল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে জনসভাকে কেন্দ্র করে জনসভার মঞ্চ সাজানোর থেকে শুরু করে রাস্তায় গেট নির্মাণসহ যাবতীয় কাজ শেষ হয়েছে।

রংপুর মহানগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সেই সাথে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে জনসভা আশেপাশে প্রত্যেকটি রাস্তা ও গলিতে। প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন রংপুরে।

জনসভা সফল করতে সবধরনের সহযোগিতার কথাও জানিয়েছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর রংপুর আসছেন, আমরা দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, আমরা রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় আড়াই লাখ পানির বোতলের ব্যবস্থা করেছি। যাতে তীব্র রোদে কিছুটা হলেও মানুষ পিপাসা মিটিয়ে শান্তি পায়। এছাড়াও সিটি করপোরেশনের অর্থায়নে আমরা জনসভায় আইনশৃঙখলা পরিস্থিতি মোকাবিলায় সিসিটিভি ক্যামেরা বসিয়েছি। যেটা দেখভাল করবে মহানগর পুলিশ। সেই সাথে জনসভার সুরক্ষা দিয়ে সাহায্য করবে সিসিটিভি ক্যামেরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ