।।লাইফস্টাইল ডেস্ক।।
মানুষ সবচেয়ে বেশি সচেতন থাকেন নিজের মুখ নিয়ে। সৌন্দর্য ধরে রাখতে পারলেই বয়স থমকে যাবে। আপনার সৌন্দর্য ধরে রাখতে হলে নিয়মিত ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, সুন্দর মুখের প্রাথমিক শর্ত হলো নিখুঁত এবং উজ্জ্বল ত্বক।
অবাক হচ্ছেন? ভাবছেন কিভাবে সম্ভব? কিন্তু এটাই সত্যি। ত্বক পরিচর্যার কিছু নিয়ম-কানুন মেনে চললে মাত্র এক সপ্তাহেই তফাত বুঝতে পারবেন। দেখে নিন টিপস…
প্রথম দিনের টিপস
ত্বক পরিচর্যার প্রাথমিক তিনটে ধাপ। ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংয়ের কথা জানি।
কিন্তু আশ্চর্যভাবে আমাদের অনেকেই এই নিয়ম মেনে চলতে পারি না। আপনিও যদি সেই দলেই থাকেন, তাহলে আজই পরিবর্তন করুন।
বিশেষজ্ঞদের মতে, ধুলো-ময়লা আর দূষণের কারণে ত্বকের যে পরিমাণ ক্ষতি হয় তাতে ভালোভাবে নিজেদের ত্বক পরিষ্কার করা ছাড়া কোনো উপায় নেই। এরপর আপনার ত্বকের প্রকৃতির সঙ্গে মানানসই কোমল ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টোনার দিয়ে মুখ মুছে নিন।
গোলাপজল, গ্রিন টি, হোয়াইট ভিনেগারের মতো প্রাকৃতিক টোনার ব্যবহার করতে পারলে ভালো ফল পাবেন।
তারপর ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক পরিষ্কার করার পর একটা প্রাকৃতিক ফেস প্যাক লাগাতে পারলে খুব ভালো হয়।
দ্বিতীয় দিনের টিপস
কেবল বাইরে থেকে যত্ন নিলে হবে না, ভেতর থেকেও ত্বকের যত্ন নিন।
প্রচুর পরিমাণে ফল আর সবজি খান।
ত্বকের প্রকৃতির ওপর নির্ভর করে ফলের মাস্কও ব্যবহার করতে পারেন। গরমে ত্বক যদি বেশি তেলতেলে হয়ে যায় তাহলে স্ট্রবেরি মাস্ক ও শুষ্ক ত্বকে কলার মাস্ক ভালো। এগুলো বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে। সারা দিনে প্রচুর পানি খান। শরীর থেকে টক্সিন ধুয়ে বেরিয়ে যাবে। আর রাতে শুতে যাওয়ার আগে প্রথম দিনের মতো ত্বক পরিষ্কারের রুটিন মেনে চলুন।
তৃতীয় দিনের টিপস
তৃতীয় দিনে মুখের ত্বকের মৃত কোষ তুলে ফেলুন। এক্সফোলিয়েটিং স্ক্রাব দিয়ে হালকা ম্যাসাজ করলে আপনার মৃত কোষ উঠে যাবে। এরপর ফেসপ্যাক লাগিয়ে নিন। টোনার আর ময়েশ্চারাইজার দিয়ে তৃতীয় দিনের পরিচর্যা শেষ করুন। তবে বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। আর রাতে শুতে যাওয়ার আগে প্রথম দিনের মতো ত্বক পরিষ্কার করতে ভুলবেন না।
চতুর্থ দিনের টিপস
চতুর্থ দিন আয়নার সামনে দাঁড়ান আর নিজের তফাতটা দেখে নিন। চার দিনের দিন একটা স্টিম নিন। মিনিট দশেক মুখে স্টিম নেওয়ার পর মধু আর ওটমিল দিয়ে বানানো একটা প্যাক লাগিয়ে নিন। ত্বক ভেতর থেকে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরপর গোলাপজল দিয়ে টোনিং করে ময়েশ্চারাইজার মেখে নিন। রাতে শুতে যাওয়ার আগে প্রথম দিনের মতো ত্বক পরিষ্কার করুন।
পঞ্চম দিনের টিপস
পঞ্চম দিনের সকালে ক্লেনজিং করুন। এরপর অ্যালোভেরা জেল দিয়ে মুখে ম্যাসাজ করুন। এতে ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যাবে। চোখের নিচে ডার্ক সার্কল থাকলে আন্ডার আই সেরাম লাগাতে শুরু করুন। ম্যাসাজের পর ময়েশ্চারাইজার বা ডে ক্রিম মেখে নিন। সন্ধ্যায় ত্বক পরিষ্কার করার পর একটা চন্দনের প্যাক লাগিয়ে নিতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
ষষ্ঠ দিনের টিপস
এদিন আপনি ফের তৃতীয় দিনের মতোই ত্বক এক্সফোলিয়েট করুন। সপ্তাহে যদি দুইবার এক্সফোলিয়েট করতে পারলে ভালো হয়। এ ছাড়া সারা সপ্তাহ প্রচুর জল, স্যুপ, ফলের রস খান। শরীরে জলের পরিমাণ ঠিক থাকলে ত্বকও সুন্দর থাকবে।
সপ্তম দিনের টিপস
সাত দিনের মাথায় একটা ফের ফেশিয়াল নিতে পারেন। ক্লেনজিং টোনিং ময়েশ্চারাইজিংয়ের রুটিন তো আছেই। পানি খান বেশি করে, ত্বকের কোমলতা আর নমনীয়তা রক্ষার জন্য জলের কোনো বিকল্প নেই। প্রথম দিন থেকে সপ্তম দিনের রুটিন নিয়মিত মেনে চলুন। ত্বক নিয়ে আর কোনো সমস্যা আপনার থাকবে না।
এই প্রতিবেদনটি কেবল তথ্যের জন্য, এটি কোনো ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয়।






















