আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

এলপিএলে ফিক্সিংয়ের অভিযোগ; লঙ্কান ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৫ আগস্ট ২০২৩ @ ১০:১৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ আগস্ট ২০২৩@১০:১৯ পূর্বাহ্ণ
এলপিএলে ফিক্সিংয়ের অভিযোগ; লঙ্কান ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

।।স্পোর্টস ডেস্ক।।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সচিত্র সেনানায়েকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির আদালত। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে শ্রীলঙ্কা পুলিশ। সেই মামলায় আজ সোমবার কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

সেনানায়েকের বিরুদ্ধে ২০২০ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ ফিক্সিং চেষ্টার অভিযোগ উঠেছিল।
শ্রীলঙ্কার হয়ে খেলা অফ স্পিনারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ৩৮ বছরের সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ, দুই ক্রিকেটারকে ফোনে তিনি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই মামলায় সেনানায়েক যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারেন, সেটা নিশ্চিত করতে শ্রীলঙ্কার অভিবাসন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ও সেনানায়েকের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। অপরাধ প্রমাণিত হলে শ্রীলঙ্কার আইন অনুযায়ী সেনানায়েকের কঠোর শাস্তি হতে পারে। সাবেক অফ স্পিনার সচিত্র সেনানায়েক শ্রীলঙ্কার হয়ে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এ ছাড়া আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

৭৮টি আন্তর্জাতিক উইকেট শিকারি সেনানায়েক গত বছর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ