আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

‘বাঘা যতীন’-এর টিজারে চমকে দিলেন দেব

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৫ আগস্ট ২০২৩ @ ১০:১৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ আগস্ট ২০২৩@১০:১৬ পূর্বাহ্ণ
‘বাঘা যতীন’-এর টিজারে চমকে দিলেন দেব

।।বিনোদন ডেস্ক।।

কলকাতার সিনেমা হলে এখন দর্শকদের ভিড় জমেছে দেব অভিনীত ‘ব্যোমকেশ’ দেখার জন্য। এরই মধ্যে সোমবার (১৪ আগস্ট) ‘বাঘা যতীন’ সিনেমার প্রি-টিজার প্রকাশ করলেন দেব। ‘যতীন মুখার্জি হয় লড়ে, না হয় মরে। ধরা পড়ে না!’ এই সংলাপেই আসন্ন পূজার ময়দানে পা রাখলেন দেব।

অরুণ রায় পরিচালিত এই সিনেমা ঘোষণার পর থেকেই ছিল অনুরাগীদের চর্চায়। একদিকে ব্যোমকেশরূপে দেবকে ‘সমালোচনা’ সহ্য করতে হয়েছে। তবে স্বাধীনতাসংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেবকে কিছুটা হলেও ছাড় দিয়েছেন নেটিজেনরা। প্রকাশিত এক মিনিটের প্রি-টিজারে স্বমহিমায় এলেন দেব।

সেখানে সংলাপ থেকে শুরু করে তার অ্যাকশন―দর্শকদের কৌতূহল ধরে রাখার আভাস দিচ্ছে। পরাধীন ভারতের প্রেক্ষাপটে ব্রিটিশদের অত্যাচারের চিত্রও ধরা পড়েছে টিজারে। তবে আলাদা করে নজর কাড়ে প্রি-টিজারের আবহ সংগীত। দেবের মুখে ‘বন্দেমাতরম’, আবহ সংগীত সব মিলিয়ে দক্ষিণী হাওয়ার কথা মনে করায়।

‘বাঘা যতীন’ পরিচালক শুরু থেকেই সিনেমার ভিএফএক্সের ওপর জোর দিয়েছিলেন। সেখানে প্রি-টিজারে কিন্তু দেবের বিপরীতে গ্রাফিক্সের বাঘের দেখাও মিলেছে।

এর আগে কখনো সাধুর বেশে, কখনো আবার পাগড়ি পরে এই সিনেমায় নিজের লুক প্রকাশ করে অনুরাগীদের চমকে দিয়েছেন দেব। এখন দেখার পালা, ‘বাঘা যতীন’ দর্শকদের মন কতটা জয় করতে পারে। সিনেমাটির প্রি-টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই অন্য আলোচনা শুরু হয়ে গেছে টলিউডে।

পূজায় দেবের সিনেমার পাশাপাশি থাকছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। ‘ব্যোমকেশ’ নিয়ে দুই শিবিরের সমস্যা মিটলেও পূজায় ‘বাঘা যতীন’ বনাম ‘দশম অবতার’-এর তুমুল লড়াইয়ের আভাস পাচ্ছেন সিনেমাপ্রেমীরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ