আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আকস্মিক বৃষ্টিতে হিমাচলে ৭ মৃত্যু

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৪ আগস্ট ২০২৩ @ ০১:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ আগস্ট ২০২৩@০১:৪৩ অপরাহ্ণ
আকস্মিক বৃষ্টিতে হিমাচলে ৭ মৃত্যু

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের উত্তর প্রদেশের সোলান জেলায় আকস্মিক ভারি বৃষ্টিপাতে সাতজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কান্দাঘাট সাবডিভিশনের মামলিগ গ্রামে এই বৃষ্টিপাতের পর আরও ছয় জনকে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বৃষ্টিপাতে ভেসে গেছে দুইটি বাড়ি ও একটি গরুর খামার। মুখ্যমন্ত্রী সুখবীর সিং সুখু এক টুইট বার্তায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন। আক্রান্ত পরিবারগুলোকে সম্ভব সব ধরনের সহায়তা ও সমর্থন করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ভারি বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সোমবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষয়ক্ষতি ও বিপর্যয়ের পরিমাণ জানাতে জেলা কালেক্টরদের নির্দেশনা দিয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়।

ভূমি ধসের কারণে বন্ধ হয়ে যাওয়া রুট ও ক্ষয়ক্ষতি জানাতেও বলা হয়েছে। সড়ক, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সব প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ