আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

বিরোধীরাই ভারত বিভক্ত করেছে: মোদি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১১ আগস্ট ২০২৩ @ ১০:৩৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ আগস্ট ২০২৩@১০:৩৫ পূর্বাহ্ণ
বিরোধীরাই ভারত বিভক্ত করেছে: মোদি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী জোটের ইন্ডিয়া নামের কড়া সমালোচনা করেছেন। বৃহস্পতিবার লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় এই সমালোচনা করেন তিনি। মনিপুরে সহিংসতা নিয়ে মোদিকে পার্লামেন্টে বক্তব্য দিতে বাধ্য করতে এই প্রস্তাব আনে বিরোধীরা। পরে ভোটাভুটিতে প্রস্তাবটি ব্যাপকভাবে হেরে যায়।

নরেন্দ্র মোদি বলেন, ভারতীয়দের মধ্যে দেয়াল টেনে বিরোধীরাই দেশ বিভক্ত করেছে। মোদি বলেন, এনডিএ-এর ওপর অতিরিক্ত দুইটি আই যোগ করেছে বিরোধীরা। এর একটি আই ২৬ দলের ক্ষোভ আর অপর আই কংগ্রেসের ক্ষোভ।

মোদি বলেন, তারা ভেবেছে নাম বদল করে তারা ভারত শাসন করবে। দরিদ্ররা তাদের নাম দেখবে, কিন্তু তাদের কোনো কাজ দেখবে না। তারা নিজেদের নামে প্রকল্প চালায় আর তারপর সেগুলো নিয়ে দুর্নীতি করে।

বিরোধীদের উদ্দেশে মোদি আরও বলেন, ‘ভারত বিশ্বাস করে ২০২৮ সালে আপনারা যখন অনাস্থা প্রস্তাব আনবেন, তখন দেশ থাকবে শীর্ষ তিনে।’

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ