আজ ও এবং

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক জনের, হাসপাতালে ১৪২

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ 19th November 2023 @ 03:20 pm ও লাস্ট আপডেটঃ 19th November 2023@03:20 pm
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক জনের, হাসপাতালে ১৪২

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৬ জনে।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১’শ ৪২ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩’শ ০৯ জন।

মারা যাওয়া ওই ব্যক্তি হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের বাসিন্দা হুমায়ূন কবির (৫০)।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৮’শ ৭১ জন। এর মধ্যে ২২ হাজার ৪’শ ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ