।।নিজস্ব প্রতিবেদক।।
বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিবের কাছে স্মারকলিপি দেয়।
পরে নির্বাচন কমিশন থেকে বের হয়ে মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারই উত্তরসূরি তারেক রহমান ও তার মায়ের (খালেদা জিয়া) নেতৃত্বে যে সংগঠন (বিএনপি) পরিচালিত হচ্ছে এর নেতাকর্মীরা বাংলাদেশে হরতাল অবরোধের নামে সন্ত্রাসী কায়দায় জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে।
বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে বলে মন্তব্য করে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, তারেকের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র





















