আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

লোহাগড়ার কৃতি সন্তান মাগুরা জেলার যুগ্ম ও দায়রা জজ সত্যব্রত শিকদারের মা আর নেই

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ অক্টোবর ২০২৩ @ ০৬:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ অক্টোবর ২০২৩@০৬:২৮ অপরাহ্ণ
লোহাগড়ার কৃতি সন্তান মাগুরা জেলার যুগ্ম ও দায়রা জজ সত্যব্রত শিকদারের মা আর নেই

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া উপজেলার কৃতি সন্তান, মাগুরা জেলার যুগ্ম ও দায়রা জজ সত্যব্রত শিকদারের মমতাময়ী মাতা বিজলী রানী শিকদার পরলোকগমন করেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর পৌনে পাঁচটায় নড়াইল জেলার লোহাগড়া শহরের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শহরের জয়পুর পরশমনি মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তিনি তিন পুত্রসন্তান এবং তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মাগুরা জেলার যুগ্ম ও দায়রা জজ সত্যব্রত শিকদারের মাতা বিজলী রানী শিকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, সাবেক মেয়র আশরাফুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভুন্ডুল, লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মৃত্তঞ্জয় দাস, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার কুন্ডু মদন, সাধারণ সম্পাদক পরীক্ষিত সিকদার, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সম্পাদক সাংবাদিক রূপক মুখার্জি, দৈনিক কালবেলার লোহাগড়া প্রতিনিধি কাজী ইমরানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ