।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
অস্ত্র কারখানা, গোলাবারুদ নির্মাণ কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি গুলি চালিয়ে অস্ত্র পরীক্ষা করেও দেখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কঠোর গোপনীয়তা বজায় রাখা রাষ্ট্রটির অস্ত্র কারখানায় নেতার পরিদর্শনের ছবি প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।
শনিবার প্রকাশিত এসব ছবিতে কিম জং উনকে বড় আকারের গোলা নির্মাণ কেন্দ্র ছাড়াও বিভিন্ন স্থাপনা সরেজমিন পরিদর্শন করতে দেখা যায়। এসময় তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
কেসিএনএ জানিয়েছে, গত বৃহস্পতি, শুক্র ও শনিবারে এসব কারখানা পরিদর্শন করেন কিম জং উন। গত জুলাইয়ে কোরীয় যুদ্ধের অস্ত্রবিরতির বার্ষিক মহড়ায় উত্তর কোরিয়া দুই ধরনের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিএমবি) প্রদর্শন করে।





















