।।হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানের আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (১১অক্টোবর) দুপুরে পৌর শহরের স্টেশন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বিরামপুর থানাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানা প্রাপ্তরা হলেন, শাহিন টি স্টলের ৫ হাজার , খলিল টি স্টলের ১হাজার এবং বেলাল স্টোরের ২হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, বিরামপুর শহরের স্টেশন এলাকায় বিভিন্ন চা স্টলের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তিন ফার্মেসি মালিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।





















