আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শোকাবহ আগস্ট উপলক্ষে যশোরে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ আগস্ট ২০২৩ @ ১০:৫৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ আগস্ট ২০২৩@১০:৫৭ পূর্বাহ্ণ
শোকাবহ আগস্ট উপলক্ষে যশোরে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

।।নিজস্ব প্রতিবেদক।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সব শহীদের স্মরণে শোকাবহ আগস্ট উপলক্ষে জেলার বাঘারপাড়া উপজেলায় মাসব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছেন অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারি গোলদার।

মাসব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে গতকাল বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে ওষুধ সরবরাহসহ ডায়াবেটিস টেস্ট করা হয়।

এদিন জহুরপুর ইউনিয়নের জহুরপুর, তেলকুপ, পুকুরিয়া, যাদবপুর, হিঙ্গেরপাড়াসহ বিভিন্ন এলাকার তিন শতাধিক রোগিকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার গোলদার।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ