আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

‘বাজবল’ প্রদর্শনী করতে চান ক্রলি

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৫ আগস্ট ২০২৩ @ ০৭:৩৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ আগস্ট ২০২৩@০৭:৩৫ পূর্বাহ্ণ
‘বাজবল’ প্রদর্শনী করতে চান ক্রলি

।।স্পোর্টস ডেস্ক।।

ইংল্যান্ডের আলোচিত ‘বাজবল’ ঘরানার টেস্ট ক্রিকেটের চরম পরীক্ষা হলো অ্যাশেজে। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই পরীক্ষায় ইংল্যান্ডকে পুরোপুরি ব্যর্থ বলার সুযোগ নেই। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও সিরিজ ২-২ ড্র করা সহজ নয়। বরং চতুর্থ টেস্ট বৃষ্টিতে ধুয়ে না গেলে ইংল্যান্ড হয়তো অ্যাশেজ জিতে নিত।

আগামী জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। প্রতিকুল কন্ডিশনে, ঘূর্ণি উইকেটেও ‘বাজবল’ প্রদর্শনী করতে চান ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি।

এক সাক্ষাৎকারে ক্রলি বলেছেন, ‘আগে কখনও ৬ মাসের বিরতি ছিল কি না, মনে করতে পারি না। এই সময়টায় কিছু টি-টোয়েন্টি খেলব এবং আশা করি, সাদা বলে আরও কিছু খেলার সুযোগ পাব।

এরপর আবার ফিরে ভারতে আমাদের দলের জন্য অসাধারণ এক সুযোগ যে, সেখানকার কন্ডিশনে আমরা কীভাবে নিজেদের মেলে ধরতে পারি। তাদের মাঠগুলো সম্পর্কে খুব একটা ধারণা নেই। ভারতে কখনও কখনও কিছু উইকেটে সিম ও সুইং কিছুটা করে। তাদেরও এখন অবিশ্বাস্য সব পেসার আছে।

ভারত-ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলি হবে হায়দরাবাদ, বিশাখাপাত্নাম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায়। এই ভেন্যুগুলো সম্পর্কে খুব একটা ধারণা নেই ইংলিশদের। এবারের অ্যাশেজে ৫৩.৩৩ গড় এবং ৮৮.৭২ স্ট্রাইকরেটে ৪৮০ রান করা ক্রলি পেস সহায়ক উইকেটের আশা করছেন, ‘আশা করি, পেস উপযোগী কিছু উইকেট থাকবে, যা আমাদেরও কিছুটা সহায়তা করবে। তবে যদি স্পিনিং উইকেট হয়, আমার মনে হয়, আমরা স্পিনও ভালো খেলি। উইকেট যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।

তবে মাঠগুলো অনেকটাই অচেনা। জানি না, গতবার আহমেদাবাদ ও চেন্নাইয়ে যেমন ছিল (টার্নিং), এবার তেমন হবে কি না।’

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ