আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

‘টমেটো খাওয়া বন্ধ করেন, দাম কমে যাবে’

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৪ জুলাই ২০২৩ @ ১০:৪৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুলাই ২০২৩@১০:৪৭ পূর্বাহ্ণ
‘টমেটো খাওয়া বন্ধ করেন, দাম কমে যাবে’

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারত জুড়ে টমেটোর দাম বৃদ্ধির মধ্যে নতুন পরামর্শ হাজির করেছেন উত্তর প্রদেশের নারী উন্নয়ন ও শিশু পুষ্টি বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র শুকলা। রবিবার তিনি জনগণের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেছেন, টমেটোর দাম বেড়ে গেলে, বাড়িতে লাগান কিংবা খাওয়া বন্ধ করে দেন।

উত্তর প্রদেশ সরকারের এক বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনের সময় পবিত্র শুকলা বলেন, ‘টমেটো দামী হয়ে গেলে, এগুলো মানুষের বাড়িতে লাগানো উচিত। আপনারা যদি টমেটো খাওয়া বন্ধ করে দেন, তাহলে দাম কমতে বাধ্য। আপনারা টমেটোর বদলে লেবু খেতে পারেন। কেউ যদি টমেটো না খায়, তাহলে দাম কমে যাবে।’

আশাই গ্রামের এক পুষ্টি বাগানের উদাহরণ উল্লেখ করে উত্তর প্রদেশের ওই মন্ত্রী বলেন, এই মূল্যবৃদ্ধির সমাধান আছে। তিনি বলেন, আশাই গ্রামে আমরা পুষ্টি বাগান বানিয়েছিলাম, গ্রামের নারীরাই পুষ্টি বাগান করেছিলেন আর সেখানে টমেটোও লাগানো হয়। সেখানে মূল্যস্ফীতির এক সমাধান পাওয়া গেছে, নতুন কিছু নয়, টমেটো সব সময় দামী। টমেটো খেতে না পারলে লেবু ব্যবহার করুন, এর দাম বেড়ে গেলে তাও বন্ধ করুন, আপনা আপনি দাম কমে যাবে।

এদিকে গত শুক্রবার উত্তর প্রদেশের ভোক্তা বিষয়ক মন্ত্রী অশ্বিনি কুমার চৌবে জানিয়েছেন, টমেটোসহ ২২টি নিত্যপণ্যের দাম দৈনিক পর্যবেক্ষণ করছে রাজ্য সরকার। টমেটোর দাম কমিয়ে আনতে সরকার টমেটো কিনে ভর্তুকি মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ