হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।
ঢাকা-ভোমরা-কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু করেছে গ্রিন লাইন পরিবহন নামের একটি বাস সার্ভিস। মঙ্গলবার বিকেল ৩টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কলকাতায় যান যাত্রীরা।
এতে ব্যাপক খুশি তারা। কলকাতায় যাওয়া যাত্রীরা জানান, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কলকাতায় যেতে যাত্রীসেবা দিচ্ছে গ্রিন লাইন পরিবহন। এতে আমরা ব্যাপক খুশি। তবে পরিবহন সরাসরি ভোমরা বন্দর পার হয়ে কলকাতায় যেতে পারলে আমরা আরও খুশি হতাম।
পরিবহনটির জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, সরাসরি বাস নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে আমরা সরাসরি বাস দেব। ঢাকা থেকে ভোমরা হয়ে কলকাতার দূরত্ব প্রায় তিনশ’ ৩৫ কি.মি.। পরিবহনটিতে ভাড়া ধরা হয়েছে ১ হাজার ৫শ’ টাকা। অন্যদিকে ভোমরা থেকে কলকাতার ভাড়া ধরা হয়েছে ৫শ’ টাকা।






















