আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলতলায় খুনের ২৪ ঘন্টার ব্যবধানে মূল আসামী গ্রেপ্তার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ আগস্ট ২০২৩ @ ০৫:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ আগস্ট ২০২৩@০৫:১৩ অপরাহ্ণ
ফুলতলায় খুনের ২৪ ঘন্টার ব্যবধানে মূল আসামী গ্রেপ্তার

নির্ঝর রায়।
ফুলতলা প্রতিনিধি।।

খুলনার ফুলতলা থানার সাঁড়াশি অভিযানে হত্যার ২৪ ঘণ্টার ব্যবধানে আজ সকাল ১১টায় আসামিকে গ্রেপ্তার হয়েছে। অভিযানে মূল আসামীসহ উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র- ছুরি। গতকাল ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ঘেরে মোঃ মারুফ খাঁ’র খুনের খবর পায় পুলিশ। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

ঘটনার ১দিন পর থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি, আরাফাত হোসেন সুজাকে গ্রেপ্তার করে। সে উপজেলার জামিরা ইউনিয়নের ডাউকোনা গ্রাম নিবাসী। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে মূল খুনি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ ফুলতলা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

এ বিষয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বিডিহেডলাইন্সকে বলেন- ছেলেটিকে এভাবে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনাটি খুবই গুরুত্ব সহকারে দেখা হয়েছে। যার ফলে মাত্র এক দিনের ব্যবধানে খুনিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সক্ষম হয়েছে। তিনি আরও বলেন- ফুলতলা উপজেলাকে নিরাপদ রাখার লক্ষ্যে পুলিশের এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ