আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সাগরে ফের লঘুচাপ সৃষ্টি আভাস

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২৩ নভেম্বর ২০২৩ @ ১২:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ নভেম্বর ২০২৩@১২:৪১ অপরাহ্ণ
সাগরে ফের লঘুচাপ সৃষ্টি আভাস

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

আগামী ৩ দিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছী ও দিনাজপুরে, ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে আরেকটি ঘূর্ণিঝড়, যার নাম মিগজাউম। এর কবলে প্রভাবিত হতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল।

এ বিষয়ে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা আগামী সোমবার আরও ঘনীভূত হতে পারে।

সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বর সময়ে বঙ্গোপসাগলে ঘূর্ণিঝড় তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতেও বঙ্গোপসাগরে এ ঝড় সৃষ্টি হওয়ার মতো অবস্থা বিরাজ করছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ