আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনাসহ ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ জুলাই ২০২৩ @ ০৪:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ জুলাই ২০২৩@০৪:৫৪ অপরাহ্ণ
খুলনাসহ ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

স্টাফ রিপোর্টার
মোঃ বাইজিদ।।

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বিডিহেডলাইন্সকে বলেন- এখন পর্যন্ত খুলনায় বড় বৃষ্টি বা ঝড়ো বৃষ্টি প্রভাব শুরু হয়নি। আজ রাত অথবা আগামীকাল সকাল থেকে শুরু হতে পারে।

আরো বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ