আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৩ জুলাই ২০২৩ @ ১১:১৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুলাই ২০২৩@১১:৩৬ পূর্বাহ্ণ
ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলন-২ স্টকটেকিং মোমেন্টে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শনিবার ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় দুপুর ২ টা ৫ মিনিটে (বিএসটি সময় ০৬.০৫) বিমানটির ইতালির রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ২০ জুলাই এক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে ‘শক্তির ক্ষেত্রে সহযোগিতা’ ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ এই দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ২৪ জুলাই এফএও সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তা হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় তিনি এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব রুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ২৫ জুলাই ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেবেন।

এছাড়া শেখ হাসিনার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশি আয়োজিত একটি কমিউনিটি রিসেপশনেও যোগ দেবেন। প্রধানমন্ত্রীর ২৬ জুলাই স্বদেশের উদ্দেশে রোম ত্যাগের কথা রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ