আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে সংশয়

কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে সংশয়

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

বাজেট বেড়ে যাওয়ায় ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের পরিকল্পনা বাদ দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। এতে এই গেমস আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে। ২০২২ সালের এপ্রিলে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ স্বেচ্ছায় আগ্রহ প্রকাশের আগে আয়োজক শহর খুঁজতে মরিয়া চেষ্টা চালায় কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ)।

তবে ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার জানিয়েছেন, গেমস আয়োজনের খরচ বর্তমানে ‍তিনগুণ হয়ে গেছে। আর এই খরচ রাজ্যের বহন করার জন্য অনেক বেশি বলে জানিয়েছেন তিনি। ভিক্টোরিয়ার এই সিদ্ধান্তকে ‘ব্যাপক হতাশার’ আখ্যা দিয়েছে সিজিএফ। এই সমস্যার একটি সমাধান খুঁজতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে।

এযাবতকালে কমনওয়েলস গেমস একবারই বাতিল হয়েছে। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত বছর আয়োজক দেশ হিসেবে সম্মতি জানিয়ে খুশি ছিল ভিক্টোরিয়া। তবে এই সহায়তা যেকোনো মূল্যে হতে পারে না।

আয়োজকেরা বলছেন, জিলং, বেন্দিগো এবং বালারাট শহর মিলিয়ে এই গেমস আয়োজনের খরচের হিসেব ছিল ২.৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। তবে ১২ দিনের এই গেমস আয়োজনের খরচ বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস জানান, রাজ্য সরকার সিদ্ধান্ত জানিয়ে দেয়ার আগে সব বিকল্প বিবেচনা করেছে। মেলবোর্নে গেমস আয়োজন সরানোর কথাও বিবেচনা করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ