আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ জুলাই ২০২৩ @ ০৪:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুলাই ২০২৩@০৪:৩৯ অপরাহ্ণ
রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানী ঢাকার পূর্ব রামপুরায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম পারভীন বেগম (৬৫)। আজ রোববার সকাল ১০টার দিকে পূর্ব রামপুরা বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রামপুরা থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান- সকালে বউবাজারের সামনে রাস্তা পার হচ্ছিল ওই নারী। এসময় একটি অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই অটোরিকশাটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পারভীনের ছেলের স্ত্রী জেসমিন আক্তার জানান- তাদের বাড়ি ফরিদপুর জেলার পাচুরিয়ায়। বর্তমানে পুর্ব রামপুরা বউবাজার এলাকায় ভাড়া থাকেন তারা। সকালে তার শাশুড়ি বাসা থেকে বের হয়ে বউবাজারে যাচ্ছিলেন। বাসার কিছুটা দূরে রাস্তা পারাপারের সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ