আজ ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা

  • In গণমাধ্যম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ০৭:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@০৭:৫৪ অপরাহ্ণ
ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা

সজল সরকার
খুলনা (ডুমুরিয়া) প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া সদরে মনোয়ারা সুপার মার্কেটে কাজী আবদুল্লাহ’র সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় আলোচনা করেন সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, এস রফিকুল ইসলাম, মাহাবুব রহমান, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, জি এম ফিরোজ, গাজী মাসুম, গাজী নাসিম প্রমূখ।

সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য ভর্তি, বৃক্ষ রোপন কর্মসূচীসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জিএম ফিরোজকে সাংগঠনিক সম্পাদক ও গাজী নাসিমকে নির্বাহী সদস্য হিসেবে শূন্যপদে স্থলাভিষিক্ত করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ