মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।
শুক্রবার (১৪ জুলাই) রাত ৮ টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্যে করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, দেশ এখন ভয়ানক দুর্যোগ অবস্থায় আছে। গণতন্ত্র, মানবাধিকার, জনগণের ভোটাধিকার নেই। আর্থিক খাতে লুটপাট করে সব ফোকলা করে দেয়া হয়েছে। সাধারণ মানুষের
খাবার নেই, সরকারি দল ছাড়া কারো পকেটে টাকা নেই। এরকম একটা অবস্থায় দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে বিএনপি।
বকুল আরো বলেন, গোটা জাতি গুরুত্বপূর্ণ সময় পার করছে। যে কোন সময় যেকোন ধরণের নির্দেশনা আসতে পারে সকলকে প্রস্তুত থাকতে হবে। দীর্ঘ ১৫ বছর যে দাবিতে বিএনপি আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফসল ঘরে তোলার সময় এসেছে। সারা বাংলাদেশের জনগণ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শেখ হাসিনা পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ১৭ জুলাই খুলনা বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্ত্বরে ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সেই সমাবেশ হবে সরকার পতনের চুড়ান্ত কর্মসুচি, ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে অবৈধ হাসিনা সরকারকে বিদায় করতে আর ঘরে বসে থাকলে চলবে না। যে কোনো মুল্যে আগামী ১৭ জুলাই খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে হবে।
আগামী ১৭ জুলাই খুলনা মহানগর বিএনপির তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সদর থানা বিএনপির প্রস্তুতি সভা সন্ধ্যায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা আহবায়ক কেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মাহানগর বিএনপি’র সদস্য সচীব শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন সদস্য বেগ তানভীরুল আজম, আফসার উদ্দিন মাষ্টার, শ্রমিকদল নগর সদস্য সচিব শফিকুল ইসলাম, তাঁতীদল নগর সভাপতি আবু সাঈদ শেখ, ২৯নং ওয়ার্ডের আহবায়ক শফিকুল ইসলাম জলি, ২৩নং আহবায়ক-কাজী কামরুল ইসলাম বাবু, ৩১ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবীর চৌধুরী, ৩০ নং যুগ্ন আহবায়ক মতিউর রহমান বুলেট, ২৭ নং শামিম মাহবুব, ২৪ যুগ্ন আহবায়ক আরশাদ আলী, ২১ নং যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মাষ্টার, ২২ নং যুগ্ম আহবায়ক আলী হোসেন সানা, নগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিম, সদর থানা সেচ্চাসেবক দল সদর থানা আহবায়ক খাইরুজ্জামান সজিব, ছাত্রদলের আহবায়ক আহবায়ক শাকিল আহমেদ।
আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ হান্নান মোড়লের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি বিপ্লবী আহবায়ক মোঃ মতলুবুর রহমান মিতুল। সভায় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সবাই একত্রিত হয়ে উক্ত সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে আড়ংঘাটা বাজারে সর্বস্তরের জনগণের নিকট লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজাউর রহমান প্রিন্স।






















