আজ ও এবং

খানসামায় পানিতে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 9th July 2023 @ 07:28 pm ও লাস্ট আপডেটঃ 9th July 2023@07:28 pm
খানসামায় পানিতে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরের খানসামায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে মো. মুসা (১৫ মাস) নামে এক ছোট্ট শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে। এতে পরিবারসহ ওই নেমে আসে শোকের ছায়া। নিহত মুসা ওই গ্রামের মো. রুবেল ইসলামের ২য় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ