রফিক প্লাবন
দিনাজপুর।।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে অজিফা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার (৮ জুলাই) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বদর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অজিফা আক্তার উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বদর পাড়ায় মোঃ আজাব উদ্দিন বাবুর মেয়ে। সে দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রতিবেশি ও পরিবার সূত্রে জানা গেছে, ওই সময় পরিবারের লোকজন বাড়িতে না থাকায় নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে অজিফা।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ জানান, মরদেহের সুরতহাল পূর্বক কারও আপত্তি না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






















