আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

রফিক প্লাবন
দিনাজপুর।।

আজ শনিবার (৮ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এর জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রি পারাপার স্বাভাবিক রয়েছে এই চেকপোস্ট দিয়ে। আজ সকালে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারত হিলি এক্সপোর্ট এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়শেন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এবং উভয় দেশের আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের পত্র পাঠিয়ে তা জানিয়েছেন। সেই মোতাবেক শনিবার (৮ জুলাই) হিলি দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল রোববার (৯ জুলাই) থেকে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি চালু হবে।

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ভারতের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারি যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ