আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

জাতীয় সংসদ কর্মকর্তাদের জন্য নতুন ভবন উদ্বোধন করলেন শেখ হাসিনা

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৬ জুলাই ২০২৩ @ ০৬:০৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুলাই ২০২৩@০৬:০৬ অপরাহ্ণ
জাতীয় সংসদ কর্মকর্তাদের জন্য নতুন ভবন উদ্বোধন করলেন শেখ হাসিনা

।।নিজস্ব প্রতিবেদক।।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য একটি নতুন অফিস উদ্বোধন করেছেন। তিনি জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ