আজ ও এবং

ধুনটে ওরিয়েন্টেশন আলোচনা সভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 6th July 2023 @ 04:15 pm ও লাস্ট আপডেটঃ 6th July 2023@04:15 pm
ধুনটে ওরিয়েন্টেশন আলোচনা সভা অনুষ্ঠিত

।।ধুনট(বগুড়া)প্রতিনিধি।।

বগুড়ার ধুনটে ওরিয়েন্টেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার টিএমএসএস’র আয়োজনে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ ওরিয়েন্টেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্যানেল চেয়ারম্যান ৭নং ইউপি সদস্য আবু সাঈদের সভাপতিত্বে সমাজ ও গ্রাম পর্যায়ে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস উপজেলা কোর্ডিনেটর মোকলেছ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর সবুর, ইউপি সদস্য সুইট রানা, আবু হাসান হিরা, গোলাম রব্বানী, মজনু তালুকদার, মহিলা সদস্য পাপিয়া খাতুন, তাহমিনা খাতুন প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ