রায়হান পারভেজ
শেরপুর প্রতিনিধি।।
বগুড়ার শেরপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষক প্রতিবেশি শাজাহান প্রামানিকের বিবাহিত ছেলে রাজু প্রামানিক(২২) বলে জানা গেছে। উপজেলার খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপনীয়তা রাখার শর্তে একজন প্রতিবেশি জানান, গত শুক্রবার (৩০জুন) রাতে আমাদের গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো। ভূক্তভোগী ওই ছাত্রী তার মামীর সঙ্গে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসে। এ সময় অভিযুক্ত রাজু ছাত্রীকে বাদাম কিনে দেওয়ার কথা বলে অনুষ্ঠানের বাহিরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং চতুর রাজু ধর্ষণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে না এসে তার বাড়িতে চলে যায়।
এ ঘটনায় পরদিন সকালে ওই ছাত্রীটি রাজুর বাড়িতে উঠার চেষ্টা করলে ফজলু হাজি (সাবেক সেনা সদস্য) ছাত্রীটিকে বিচারের আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বুধবার (৫জুলাই) সকালে গ্রামের মাতবরগণ মিমাংসা শালিসের আয়োজন করে। তবে কি কারণে শালিস ভেস্তে গেল সেটা আমি জানিনা।
এ বিষয়ে সাবেক সেনা সদস্য হাজি ফজলুর রহমানের সঙ্গে কথা হলে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, রাত তিনটার সময় ঘুম ডেকে তুলে সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দেয়। তারা কি আসলেই সাংবাদিক? সাংবাদিক হলে তো রাত তিনটায় আসতোনা। তাদের হুমকি ধামকির কারণে যদি অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে? আজ আবার আপনারা এসেছেন। এটা আমাদের গ্রামের ঘটনা, আমরা গ্রামেই মিমাংসা করবো। এখানে আদালতেরও কিছু করার নাই।
সরেজমিনে ভূক্তভোগী ওই ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটি জনশূণ্য। নিকট আত্মীয়দের দেখা পেলেও ভয়ে মুখ খুলছেনা কেউ। জানাগেছে ওই ছাত্রী অভিযোগ দিতে এসে অভিযোগ না দিয়ে থানা থেকে ফেরত চলে গেছে।
তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা।





















