আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বের চার রাষ্ট্রপ্রধান আজ এক বৈঠকে 

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ জুলাই ২০২৩ @ ১২:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুলাই ২০২৩@১২:২৬ অপরাহ্ণ
বিশ্বের চার রাষ্ট্রপ্রধান আজ এক বৈঠকে 

।।আন্তর্জাতিক প্রতিবেদক।। 

অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়। আজ ভারত, রাশিয়া, চীন এবং পাকিস্তানের চার রাষ্ট্রপ্রধান আজ মুখোমুখি হচ্ছেন, তবে ভার্চুয়ালি। উপলক্ষ সাংহাই কোঅর্ডিনেশন অর্গানাইজেশনের সভা। ভারত এই সভার উদ্যোক্তা। তিন রাষ্ট্রপ্রধান সম্মত হয়েছেন এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে। সাড়ে ১২টা থেকে পৌনে তিনটা- এই সোয়া দুঘণ্টা রাষ্ট্রপ্রধানরা এসসিও’র চার্টার মেনে আলোচনা করবেন।

আলোচনার বিষয়বস্তুতে আছে সাড়া বিশ্বে যেভাবে কট্টরপন্থার প্রসার ঘটছে তাকে রোধ করার উপায় নিয়ে আলোচনা। ডিজিটাল ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে এই বৈঠকে উদ্যোগ নেওয়া হবে। তবে, বেল্ট অ্যান্ড রোড চুক্তিতে চীনের সঙ্গে মতবিরোধের জেরে এই আলোচনায় যে একটি বিশেষ চুক্তি সম্পাদিত হওয়ার কথা আছে তাতে ভারতের সই না করার সম্ভাবনাই বেশি। এই বৈঠকে এজেন্ডা বহির্ভূত বিষয় হিসেবে ইউক্রেন যুদ্ধ অথবা পাকিস্তানের জঙ্গি মদতের কথা ওঠে কিনা তা লক্ষ্যণীয়।

এই এসসিও বৈঠক সশরীরে হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপ্রধানরা ভারতের নেতৃত্ব মেনে নিয়ে ভার্চুয়ালি এই সামিটে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। সাংহাই কোঅর্ডিনেশন অর্গানাইজেশন হল সেই প্লাটফর্ম যেখানে চার দেশের শীর্ষ কর্তারা এই প্রথম একসঙ্গে হচ্ছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ