আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব

  • In জাতীয়, ধর্ম
  • পোস্ট টাইমঃ ২ জুলাই ২০২৩ @ ০৭:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুলাই ২০২৩@০৭:১৫ অপরাহ্ণ
কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব

।।কূটনৈতিক প্রতিবেদক।।

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে রোববার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, ঈদের আগের দিন সুইডেনের স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ান দুই ব্যক্তি। দুজনের একজন ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা কোরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তিনি এই কাজ করার জন্য আদালতেও আবেদন জানিয়েছিলেন। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে তিনি এই কাজ করেন। মন্ত্রণালয় রোববার এক বার্তায় জানায়, ‘সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়’।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ