আজ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভাঙ্গার চেষ্টা চলছে: বাণিজ্য মন্ত্রী

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভাঙ্গার চেষ্টা চলছে: বাণিজ্য মন্ত্রী

মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমরা চেষ্টা করছি এই সিন্ডিকেট ভাঙার। তবে এই সিন্ডিকেট এক দিনে গড়ে ওঠেনি। দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠিত, তাই ভাঙতে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি ভাঙার। এই সিন্ডিকেট সক্রিয় এবং চলমান তাই এদের প্রতিহত করতে সময়ের প্রয়োজন। কিন্তু এই সিন্ডিকেট যত শক্তিশালী হোক না কেন আমরা তা ভেঙ্গে ফেলব। আমরা চেষ্টা করছি সরকারিভাবে নিয়ম নীতি মেনে এই সিন্ডিকেটের মূল উপড়ে ফেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনব।

শনিবার (১ জুলাই) খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এক কোটি পরিবারকে সরকার সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এস এম নজরুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ