আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বটিয়াঘাটায় কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ জুন ২০২৩ @ ০৫:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুন ২০২৩@০৫:৪৫ অপরাহ্ণ
বটিয়াঘাটায় কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 
ছবি- বিডিহেডলাইন্স

।।দাকোপ প্রতিনিধি।।

খুলনার বটিয়াঘাটা উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজ ২৫জুন রবিবার সকাল ১১.৩০মিঃ উপজেলার কৃষি প্রশিক্ষন কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জনাব পঞ্চানন বিশ্বাস,  মাননীয় এমপি খুলনা-১ ও মাননীয় হুইপ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কৃষিবিদ জনাব জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা। আরো উপস্হিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম খান, উপজেলা চেয়ারম্যান বটিয়াঘাটা ও সভাপতি বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ জনাব রবিউল ইসলাম উপজেলা কৃষি অফিসার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শেখ নুরুল আলম উপজেলা নির্বাহী অফিসার বটিয়াঘাটা খুলনা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি যথাসময়ে  উদ্ভোধন শুরু করেন এবং কৃষকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। উপস্থিত সকলে তাদের বক্তব্যে কৃষি বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও সরকারি সুযোগ সুবিধার কথা কৃষকদের বলেন। উপজেলা কৃষি অফিসার বলেন, তিনি কৃষকদের কৃষিক্ষেত্রে সর্ব বিষয়ে পাশে থেকে আশ্বস্ত করে সার্বিক সহযোগিতা করবেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ