আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুন্সীগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন

মুন্সীগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন
ছবি- বিডিহেডলাইন্স

।।মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

স্মার্ট বাংলাদেশ গঠন কার্যক্রমের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকায় ফিতা কেটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবি স্মার্ট হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তিবিদ সুফী ফারুক বিন আবু বক্কর, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ