আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্যাগের ভেতর থেক নবজাতকের লাশ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ জুন ২০২৩ @ ০৭:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুন ২০২৩@০৭:৫০ অপরাহ্ণ
ব্যাগের ভেতর থেক নবজাতকের লাশ উদ্ধার

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক একদিন।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বলেন, বিকেলে স্থানীয়রা কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে বাউন্ডারি দেওয়ালের কাছে লাশটি পড়ে থাকতে দেখেন। তখন থানায় খবর দিলে সেটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, নবজাতকটিকে কেউ ব্যাগে ভরে সেখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ