আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

‘সিআইডি’ খ্যাত ফ্রেড্‌রিকস হৃদ্‌রোগে আক্রান্ত হননি, আসল খবর জানালেন দয়া

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ১২:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@১২:৫৭ অপরাহ্ণ
‘সিআইডি’ খ্যাত ফ্রেড্‌রিকস হৃদ্‌রোগে আক্রান্ত হননি, আসল খবর জানালেন দয়া

।।বিনোদন ডেস্ক।।

‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস নাকি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সত্যিটা জানালেন দয়া।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’। সিরিয়ালের মুখ্য তিন চরিত্র এসিপি প্রদ্যুম্ন, দয়া এবং ইনসপেক্টর ফ্রেডরিকস্‌ এখনও দর্শকদের মনে জায়গা ধরে রেখেছে। তবে আচমকাই শোনা যায় ফ্রেডরিকস্‌-এর চরিত্রাভিনেতা দীনেশ ফাদনিস নাকি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। অবস্থা নাকি গুরুতর। কিন্তু অভিনেতার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর নাকি ভুয়ো। সত্যিটা জানালেন অভিনেতা দয়ানন্দ শেট্টি।

অভিনেতা জানান তাঁর লিভার খারাপ হয়ে গিয়েছে। আচমকা অসুস্থ হয়ে পড়েন দীনেশ। এক মুহূর্তে দেরি না করেই মালাড অঞ্চলের তুঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া তাঁকে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। দয়ানন্দ জানান, দীনেশের অন্য একটা রোগের ওষুধ চলছিল। সেখান থেকে কিছু একটা প্রতিক্রিয়া হয়, যা তাঁর লিভারের ক্ষতি করে। দয়ানন্দ বলেন, ‘‘এই জন্যেই আমি মনে করি খুব বুঝে শুনে ওষুধ খাওয়া উচিত। কোনও ওষুধ কী ভাবে তোমার শরীরে প্রভাব ফেলবে বুঝতে পারবেন না। আজ সকালেও ওকে দেখতে গিয়েছিলাম। কোনও উন্নতি নেই, সকলে ওর জন্য প্রার্থনা করুন।’’

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ