আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জায়েদ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর স্টেশনের অদূরে পাবলিক টয়লেটের কাছে পড়ে গিয়ে কাটা পড়েন তিনি।
নিহত ছাতা ব্যবসায়ী শহরের মুন্সিপাড়া এলাকার শহীদ আবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শহরের মুন্সিপাড়া বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় রাজশাগী-চিলাহাটিগামী তিতুমীর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান জায়েদ। সে একজন ছাতা ব্যবসায়ী ছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে সৈয়দপুর-চিলাহটি রেলপথে অসতর্কতার কারণে প্রায়শ দুর্ঘটনা ঘটে।






















