আজ ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জামালপুরে ট্রেন দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ১০:৫৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@১০:৫৪ পূর্বাহ্ণ
জামালপুরে ট্রেন দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

।।নিজস্ব প্রতিবেদক।।

জামালপুরে রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশের একটি ভ্যানে ট্রেনের ধাক্কায় আহসান হাবিব নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।

শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে আজ রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ওসি মাহাবুর রহমান।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন আজ ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ