আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

আগামীকাল থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ০৬:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@০৬:১৭ অপরাহ্ণ
আগামীকাল থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

।।নিজস্ব প্রতিবেদক।।

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টা অবরোধ। বিএনপির ডাকা নবম দফার এ কর্মসূচি আগামী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পরদিন ২৯ অক্টোবর এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনের শরিকরা। পরবর্তীতে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে সরকারবিরোধী দলগুলো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ