আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

অবরোধের সমর্থনে কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ০৫:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@০৫:৪৫ অপরাহ্ণ
অবরোধের সমর্থনে কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি- বিডিহেডলাইন্স

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

বিএনপি ও জামায়াতের ডাকা আগামীকাল থেকে শুরু হওয়া নবম দফা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে কিশোরগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ শনিবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের তেরিপট্টি মোড় থেকে জেলা ছাত্রদলের সভাপতি মো: মারুফ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন রাজীবের নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মেথরপট্টি এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল থেকে বর্তমান আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ শাওন বাবু, করিমগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম, সিয়ামসহ জেলা ও উপজেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ