আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

সৌদিতে ছাদ থেকে পড়ে কক্সবাজারের যুবকের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ০৪:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@০৫:১৩ অপরাহ্ণ
সৌদিতে ছাদ থেকে পড়ে কক্সবাজারের যুবকের মৃত্যু

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

সৌদি আরবের জেদ্দা শহরে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে জিয়াউর রহমান (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে জেদ্দা শহরে এ ঘটনা ঘটে।

তিনি কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। এবং জাতীয় ছাত্র সমাজ কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের ছোট ভাই। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জিয়ার চাচা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তার ভাতিজা জিয়া। সেখানে তার অন্য দুই ভাইয়ের সঙ্গে জেদ্দা শহরে থাকতেন। এবং নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে কাজ চলাকালিন সময়ে হঠাৎ তিনতলা ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় জিয়া। খবর পেয়ে সেখানকার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

জাহাঙ্গীর আরও বলেন, শনিবার দুপুরে তাঁরা নিহত জিয়ার সহকর্মীদের কাছ থেকে মোবাইলে দুর্ঘটনার খবর পান।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ