আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে আগামী সপ্তাহে মুক্তি পেতে পারে ‘অ্যানিমেল’

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১ ডিসেম্বর ২০২৩ @ ০৩:১০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ ডিসেম্বর ২০২৩@০৩:১১ অপরাহ্ণ
বাংলাদেশে আগামী সপ্তাহে মুক্তি পেতে পারে ‘অ্যানিমেল’

।।বিনোদন ডেস্ক।।

রণবীর কাপুর ও রামমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল। সেভাবে প্রস্তুতিও নিয়েছিল সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। তবে শেষ পর্যন্ত মুক্তি দিতে পারেনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে একটি ভিডিও বার্তা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

ওই ভিডিওতে অনন্য মামুন বলেন, ‘আইনগত কোনো জটিলতা নেই। শিগগিরই বাংলাদেশে দেখা যাবে ‘অ্যানিমেল’ সিনেমাটি।’ এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেন তিনি।

তিনি আরও বলেন, অনেকে আছেন যারা পাইরেসি কপি দেখে ফেলেন সিনেমার। তবে আমি বলব যারা পাইরেসি কপি দেখবে তারা জীবনে অনেক বড় মিস করবেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ