আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে হানিফ পরিবহন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ ডিসেম্বর ২০২৩ @ ১২:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ ডিসেম্বর ২০২৩@১২:৫১ অপরাহ্ণ
কুড়িগ্রামে হানিফ পরিবহন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের রাজারহাটে চিলমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি হানিফ পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-৮৩০৩ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০ঘটিকায় রাজারহাট থানা পুলিশ সরকারী মীর ইসমাইল হোসেন কলেজ এর সামনে হানিফ পরিবহন যাত্রীবাহী বাস আটকিয়ে প্রায় ৩০ মিনিট তল্লাশি করে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা গাড়ীটির ইঞ্জিনের নিচ থেকে উদ্ধার করে।

এ সময় বাসের হেলপার আলমগীর (৪০) কে সন্দেহ হলে তাকে গ্রেফতার করে। পরে ঢাকাগামী যাত্রী থাকায় যাত্রীদের সুবিধার জন্য প্রশাসন হানিফ পরিবহনের বাসটিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গামি হানিফ পরিবহনের বাসটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয় ও এর পিছনের মুল হোতাদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ